জাতীয় শিক্ষা নীতি প্রত্যাহার করতে হবে, বিনাশ করতে হবে জাতপাতের রাজনীতি। দুর্গাপুরে পদযাত্রা এস. এফ. আইয়ের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=জাতপাতের রাজনীতি থেকে মুক্ত করতে হবে দেশকে, যে শিক্ষা নীতি কেন্দ্রীয় সরকার নিয়েছে সেই নীতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এস. এফ. আইয়ের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই বার্তা জহরলাল নেহুরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ। সোমবার দুর্গাপুরের আইটিআই কলেজের সামনে থেকে একটি অভিনব পদযাত্রা বের করে এস. এফ. আই নেতৃত্ব, যে পদযাত্রায় ছিল রংপা পড়ে মানুষের ভিড়, একই সাথে ছিল রাস্তা জুড়ে আদিবাসীদের নৃত্য, এস. এফ. আই কর্মী সমর্থকদের এই মিছিলে সামনের সারিতে ছিলেন ঐশী ঘোষ। এইদিনকার পদযাত্রায় সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার রাকেশ শর্মাও অংশ নিয়েছিলেন। আইটিআই কলেজের সামনে থেকে যে পদযাত্রা শুরু হয়েছিল সেই পদযাত্রা শেষ হয় বিধাননগরের হাডকো মোড়ের কাছে, এখানে সমাবেশের মঞ্চ থেকে ঐশী ঘোষ বলেন, অবিলম্বে কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষা নীতি প্রত্যাহার করুক কারণ এই শিক্ষা নীতি ছাত্র ছাত্রীদের অনেক ক্ষতি করবে একই সাথে বিজেপির জাতপাতের রাজনীতির কড়া সমালোচনা করেন ঐশী ঘোষ বলেন এই জাতপাতের নোংরা রাজনীতি দেশ দশ দুইয়ের ক্ষতি করছে। সোমবার এস. এফ.আইয়ের এই অভিনব পদযাত্রা দেখতে সাধারণ আর কৌতুহলী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।