বুধবার থেকে শুরু হল আসানসোল ডিভিশনের লোকাল ট্রেন চলাচল।দুর্গাপুর স্টেশন চত্বরে তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =টানা আটমাস পর বুধবার থেকে শুরু হল আসানসোল ডিভিশনের লোকাল ট্রেন চলাচল। আপাততঃ প্রথম ধাপে আসানসোল বর্ধমান ও বর্ধমান আসানসোল আপ ডাউন মিলিয়ে চার জোড়া লোকাল ট্রেন চালানো হচ্ছে। আসানসোল বর্ধমান ডাউন লোকাল ট্রেন দুর্গাপুরে সকাল ৭টা, ৯.৪১ মিনিট ,সন্ধ্যে ৭.১১ মিনিট ,ও সন্ধ্যে ৮টা বেজে ৪মিনিটে আসছে ,অন্যদিকে আপ বর্ধমান আসানসোল লোকাল ট্রেন সকাল ৭.১৫মিনিট, ১০.০৪ মিনিট, বিকেল ৪টে বেজে ৫ মিনিট ,ও সন্ধ্যে ৬.১৫মিনিটে আসছে.বুধবার সকালে দুর্গাপুর স্টেশন চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। দুর্গাপুর জিআরপি কর্মীরা যাত্রীদের মাস্ক ও স্যানিটাইজার দেয়, সামাজিক দুরুত্ব মেনে যাতে যাত্রীরা স্টেশনে চেয়ারগুলিতে বসে তার জন্য সচেতনতা বাড়ানোর কাজ করার পাশাপাশি, মার্কিং মেনে যাতে যাত্রীরা বসে তার জন্য অনুরোধ করে। দুর্গাপুর জিআরপি আধিকারিক রফিকুল ইসলাম জানান,করোনা ভাইরাসের সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে ট্রেন যাত্রীদের, দেওয়া হচ্ছে মাস্ক। তবে শুধু চার জোড়া নয় আরো ট্রেন বাড়ানোর দাবী জানান ট্রেন যাত্রীরা।মঙ্গলবার থেকে হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে,হাওড়াগামী ডাউন ট্রেন সকাল ৭.৪৮মিনিটে দুর্গাপুর স্টেশনে আসছে ,আপ ধানবাদগামী ট্রেন সন্ধ্যে ৭.২৫মিনিটে দুর্গাপুর স্টেশনে আসছে।আসানসোল ডিভিশনে লোকাল ট্রেন চলাচল শুরু হওয়াতে খুশি যাত্রীরা,তারা বলছেন, শুধু বাসের ওপর ভরসাতে ট্রান্সপোর্ট খরচা বাড়ছিল এতে করে সমস্যায় পড়ছিলেন তারা।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।