কৃষি বিল প্রত্যাহারের দাবীতে দুর্গাপুরে বামেদের রাজ্য সড়ক অবরোধ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল কৃষকরা। ধর্মঘটকে সমর্থন জানিয়ে মঙ্গলবার রাস্তাতে নামল বামেরা। কোকওভেন থানার অন্তর্গত দূর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ের কাছে ৯নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল সিপিআইএম কর্মী সমর্থকরা। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে গুরুত্বপূর্ণ এই সড়ক প্রায় আধ ঘন্টা অবরোধ করে রাখলেও কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে থেকেও ছিল নির্বাক দর্শকের ভূমিকাতে। অথচ এই কোকওভেন থানার পুলিশ ২৬শে নভেম্বর একই ইস্যুতে বামেদের ডাকা ধর্মঘটের দিন কিন্তু একই রাস্তার ওপর থেকে অবরোধ ওঠাতে ছিল অতি সক্রিয়,এমনকি জাতীয় সড়ক থেকে অবরোধ ওঠাতে   চালাতে হয়েছিল লাঠি কেন সেই একই সক্রিয়তা উধাও হয়ে গেল মঙ্গলবার কৃষকদের ডাকা ধর্মঘটে রাস্তা অবরোধের দিন? উত্তরে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার জল্পনা বাড়িয়ে বলেন  কিছু তো কারণ ছিলই, যার জন্য পুলিশের সেই তৎপরতা ছিল না, আর একই ঘটনা এইদিন কোকওভেন থানার পুলিশ ঘটালে পাল্টা প্রতিরোধ তৈরী হতো বলে পঙ্কজ বাবু হুঁশিয়ারি দেন। কি ছিল কি হল সেই প্রশ্নের উত্তরের চুলচেরা বিশ্লেষণ যাই হোক না কেন মঙ্গলবার বাঁকুড়া দুই মেদিনীপুর পুরুলিয়ার পাশাপাশি দক্ষিন ভারতের সাথে যোগাযোগ রক্ষাকারী এই নয় নম্বর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়াতে চরম দুর্ভোগের মুখে পড়ে সাধারণ মানুষ। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার জানান, মানুষের ভোগান্তি মাত্র আধঘন্টার জন্য হয়েছে আজ,আর কৃষি বিল কেন্দ্রীয় সরকার যদি প্রত্যাহার না করে তাহলে সেই ছা পোষা সাধারণ মানুষ কঠিন এক যন্ত্রনা সাড়া জীবন ধরে ভোগ করে যাবে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।