দলের সর্বভারতীয় সভাপতির ওপর হামলার চেষ্টার অভিযোগে দুর্গাপুরে রাস্তাতে শুয়ে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার দুর্গাপুরে রাস্তা অবরোধ দলের কর্মী সমর্থকরা। সিটিসেন্টারের কর্পোরেশন মোড়ের কাছে জাতীয় সড়কের সার্ভিস রোডের আসানসোল ও বর্ধমানগামী দুটি লেনেই রাস্তার ওপর শুয়ে পড়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। দলের জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের অভিযোগ, প্রতিনিয়ত তাদের দলের কর্মী সমর্থক নেতাদের ওপর হামলা চলছে আক্রান্ত হচ্ছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতারাও অথচ পুলিশ নির্বিকার, অবিলম্বে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবী জানিয়ে প্রতিবাদে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা।বিজেপির এই অবরোধের জেরে শহরের প্রাণকেন্দ্রে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। প্রায় ৪৫মিনিটের অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরী হয়, পুলিশ এসে অবরোধ তুলে দেয়। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, আগামী দিনে আরো বড় আন্দোলন সংগঠিত হবে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।