দেশের সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার ডাক দিয়ে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব।

নিউজ বেঙ্গল রাজেশ সেনগুপ্ত পশ্চিম বর্ধমান দুর্গাপুর=জাতীয় কংগ্রেসের ১৩৬তম প্রতিষ্ঠা দিবস পালন করল দুর্গাপুরের কংগ্রেস নেতৃত্ব। রক্তদানের মতো অঙ্গীকারকে সামনে রেখে সোমবার জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করল দুর্গাপুরের ৩৮নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মী সমর্থকরা। দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী এইদিন দলের পতাকা উত্তোলন করেন, সূচনা করেন রক্তদান শিবিরের। প্রদেশ কংগ্রেস কমিটির দুই সদস্য স্বপন ব্যানার্জী, সুদেব রায়ের সাথে তিন নম্বর ব্লক সভাপতি গৌতম মশান উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িক শক্তি আজ দেশের কাছে বড় চ্যালেঞ্জ তাই এই অশুভ শক্তির বিনাশ করার ডাক দেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তী সুর চড়ান বিজেপির বিরুদ্ধে বলেন জাতপাতের রাজনীতি আজ দেশকে অনেক পিছিয়ে দিচ্ছে, যার বিরোধিতা করছে কংগ্রেস। দুর্গাপুর নগর নিগমের ৩৮নম্বর ওয়ার্ড কংগ্রেস কর্মীদের উদ্যোগে সোমবার জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করল। সোমবারের রক্তদান শিবিরে প্রায় ১০০জনের মতো রক্তদান করেন। ৩৮নম্বর ওয়ার্ডের অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকের কংগ্রেস জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।