দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান হলেন পুরপিতা সুনীল চট্টোপাধ্যায়।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান হলেন সুনীল চট্টোপাধ্যায়। নগর নিগমের ২৯নম্বর ওয়ার্ডের পুরপিতা সুনীল চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের পুরপিতাদের নিয়ে নগর নিগমে গুরুত্বপূর্ণ বৈঠক সাড়েন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, সেখানেই সুনীল চট্টোপাধ্যায়কে সর্বসম্মতভাবে নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এতদিন দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান ছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রাক্তন তৃণমূল যুব নেতা শুভেন্দু অধিকারীর সাথে বিজেপিতে যোগ দেন। পদ্ম শিবিরে যোগ দেওয়ার আগে সাংবাদিক সম্মেলন করে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নিজের পদত্যাগ পত্র দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির হাতে তুলে দিয়েছিলেন,৪৩নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত পুরপিতা ছিলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্তি বলেন, দীর্ঘদিন ধরে বোরো চেয়ারম্যানের পদ তো ফাঁকা রাখা যায়না, তাই শহরের উন্নয়নের কাজকে আরো তরান্বিত করতে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের প্রবীণ কর্মী সুনীল চ্যাটার্জীর নাম একবাক্যে সবাই মেনে নেন,তারপরই রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের  উপস্থিতিতে  চার নম্বর বোরোর চেয়ারম্যান হিসেবে সুনীল বাবুর নাম ঘোষণা করা হয় যার আইনি স্বীকৃতি দেবেন নগর নিগমের কমিশনার। বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের ৪২জন কাউন্সিলারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, ঠিক হয় করোনা সংক্রমণের জেরে লকডাউনে আটকে থাকা সব কাজে গতি আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে, জানুয়ারী মাসের মাঝামাঝি এইসব কাজের টেন্ডার দিয়ে দেওয়া হবে,যাতে করে কোনোভাবেই স্তব্ধ না হয়ে যায় শহর দুর্গাপুরের উন্নয়নের কাজ।রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক অবশ্য কোনোরকম প্রতিক্রিয়া দিতে রাজি হননি। 

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।