স্কুল ও কলেজ পড়ুয়াদের নিয়ে করোনা সচেতনার বার্তায় দুর্গাপুরে সাইকেল ৱ্যালি।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =করোনা আবহে দেশে জারি হয়েছিল লকডাউন। হু হু করে বাড়তে থাকা সংক্রমন সরকারের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বারবার সরকার সাধারণ মানুষকে সরকারী বিধি নিষেধ মেনে চলার কথা বলে চলেছে। কিন্তু কোথাও যেন উধাও হয়ে গেছে সেই মারণ ভাইরাসের বিষাক্ত ছোবলের ভয়। হচ্ছে ভিড় বাড়িয়ে মিছিল মিটিং, শিকেয় উঠেছে ভিড় এড়িয়ে চলার সামাজিক বিধির নিয়ম কানুন। কিন্তু এইভাবে চললে হবে না। করোনার রক্তচক্ষু আজও রয়েছে, বিপদ এখনও কাটেনি, তাই যেমন মানতে হবে সরকারী বিধি নিষেধের কথা ঠিক তেমনি আরো বেশী করে সচেতন হতে হবে মানুষকে। রবিবার সকালে এই সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে দুর্গাপুর মাঊনটেনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাপুর ইস্পাত নগরীতে হল সাইকেল ৱ্যালি। স্কুল ও কলেজ কলেজ পড়ুয়াদের নিয়ে এই সাইকেল ৱ্যালির মাধ্যম দিয়ে করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। আয়োজকদের তরফে সাগরময় চৌধুরী বলেন, অবহেলা বা গা ছাড়া ভাব দেখালে হবেনা করোনা নিয়ে আরো বেশী করে সচেতন হতে হবে সাধারণ মানুষকে, নচেৎ সমূহ বিপদ।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.