রেশনে নিম্নমানের চাল, ক্ষোভ গ্রাহকদের, উত্তেজনা দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর= দুর্গাপুর : দুর্গাপুরের বেনাচিতির কমলপুর প্লটের ৫ নং রেশন দোকানের চালে পোকা পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য শুক্রবার । গ্রাহকদের অভিযোগ রেশন দোকান থেকে প্রাপ্য চাল পোকা ধরা,যা খাবার অযোগ্য একেবারে। তাদের অভিযোগ অন্যান্য সময় সময় ভালো চাল দিলেও এবারে তাদের কাছে নিম্ন মানের চাল বিতরণ করা হয়েছে।যদিও এবিষয়ে রেশন দোকানের মালিকের সাফাই সরকারী সিল লাগানো বস্তার ভেতরের চালের গুনগত মান জানা তার পক্ষে সম্ভব না,যেমন সরকারী খাদ্য দপ্তরের সরবরাহ হয়েছে ,তেমনি চাল তিনি সকলকে দিচ্ছেন।যদিও এই সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত রেশন দোকান বন্ধ করে দেওয়ার দাবী তোলেন স্থানীয়ারা। তবে কেন এই বস্তা পচা চাল রেশনে বিতরন করা হচ্ছিল তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন*

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.