পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। উত্তেজিত জনতার রাস্তা অবরোধ। ঘটনাস্থলে পুলিশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=মায়ের সাথে বিয়ে বাড়ীতে খেতে আসছিল বছর 2৫এর শেখ রফিক। কোকওভেন থানার অন্তর্গত বিডিও মোড়ের কাছে রাস্তা পাড় হয়ে উল্টোপাশের বিয়ে বাড়ির লজে যেতে গিয়ে তেলের ট্যাঙ্কারের ধাক্কাতে রাস্তার পাশে ছিটকে চলে যায় শেখ রফিক।
আশঙ্কাজনক অবস্থায় সগরভাঙ্গা মুসলিম পাড়ার বাসিন্দা শেখ রফিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বুধবার রাতের এই ঘটনায় এখন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ শুরু করে বিডিও অফিস মোড়ে,
স্থানীয়দের দাবী পুলিশ আগে সিসিটিভি ফুটেজ দেখে তেলের ঐ ট্যাঙ্কারকে ধরুক আর সাথে ক্ষতিপূরণের ব্যবস্থা করুক নচেৎ এই রাস্তা ছাড়া হবেনা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কোকওভেন থানার পুলিশ কিন্তু পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকে স্থানীয়রা।
একই সাথে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যাস্ততম এই রাস্তাতে ট্রাফিক পুলিশকে পাওয়ায় যায় না আর যদিও বা থাকে একটু রাত হলেই ডিউটি ছেড়ে দেয় তারা,
আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে ওঠে গাড়ি চালকরা আর যার ফলশ্রুতি এই রাস্তার ওপর বাড়তে থাকা দুর্ঘটনার সংখ্যা। ক্ষতিপূরণের আশ্বাস আধ ঘন্টা পর ওঠে অবরোধ।

Comments
Post a Comment