দেওয়ালে দল বিরোধী লেখা, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের পাল্টা অভিযোগ তৃণমূলের, চাঞ্চল্য দুর্গাপুরে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বিজেপির দেওয়াল লিখনে দল বিরোধী লেখা আর যাকে ঘিরে নিমেষে উত্তেজনা ছড়ালো দুর্গাপুর নগর নিগমের ১৪নম্বর ওয়ার্ডের নূতুন পল্লী এলাকা। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে।
বুধবার সকালে বিজেপির লেখা একটি দেওয়াল লিখন যেখানে লেখা ছিল দল বিরোধী কথা, এই লেখা দেখা মাত্রই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে বেনাচিতি সংলগ্ন নূতুন পল্লী এলাকাতে। বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় মন্ডলের অভিযোগ দুর্গাপুর নগর নিগমের এক মেয়র পরিষদ ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় কিছু নেতা এই অপকর্মের সাথে জড়িত,
আর সবটাই ওরা করছে ক্ষমতা হারানোর ভয় থেকে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, দলের নেতা রাজু সিংয়ের দাবী নোংরা রাজনীতিতে বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস, দলের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে বিজেপি তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপাচ্ছে বলে পাল্টা অভিযোগ তৃণমূল নেতৃত্বের।
উলেখ্য, সোমবার দুর্গাপুরে বিজেপির যোগদান মেলাতে বিজেপির স্থানীয় নেতৃত্বের একাংশ কেন কয়লা আর লোহা চোরদের দলে নেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে মঞ্চে উঠে চেয়ার টেবিল ভেঙে দেয়,
একটা সময় ধস্তাধস্তিও শুরু হয় বিজেপি কর্মীদের মধ্যে। বুধবার দুর্গাপুর নগর নিগমের ১৪নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে এই দেওয়াল লিখন কি সেই ঘটনার পুনরাবৃত্তি?
এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল। বুধবার দুর্গাপুরে দেওয়াল লিখনের এই ছবিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
স্থানীয় বিজেপি নেতৃত্ব পুলিশের কাছে যথাযথ তদন্তের দাবী জানিয়েছে, আর এইভাবে যদি চলতে থাকে তাহলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব।
Comments
Post a Comment