নতুন টেন্ডারে গাড়ির ভাড়া কমিয়ে দিয়েছে তেল সংস্থাগুলি,প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরে রাজবাঁধের তেল সংস্থার গেটের সামনে অবস্থান বিক্ষোভ তেল ট্যাঙ্কার মালিকদের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =২০১৪সালে যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারে তেলের ট্যাঙ্কারের ভাড়া আমাদের মনমতো ছিল না। এইবার যে টেন্ডার হয়েছে তাতেও ট্যাঙ্কার ভাড়া খুব একটা অদল বদল হয়নি, উল্টে ভাড়া কমিয়ে দেওয়া হহয়েছে, এতে করে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অবিলম্বে নতুন টেন্ডারে ট্যাঙ্কারের ভাড়া পরিবর্তন করে বাড়ানো হোক, পরিবর্তন করা হোক কিছু নিয়মের নচেৎ তারাও গাড়ি চালাবেন না আর কাউকে গাড়ি চালাতে দেওয়াও হবে না।শুক্রবার দুর্গাপুরের রাজবাঁধে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসলো তেলের ট্যাঙ্কার মালিকরা।যদি এই বিক্ষোভ কর্মসূচীর পর তেল সংস্থা কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তাহলে আরো বড় আন্দোলন সংগঠিত হবে। এই বিক্ষোভ কর্মসূচীতে ১৯২জনের মতো তেলের ট্যাঙ্কার মালিক অংশ নিয়েছেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।