পথ দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যুকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুর। মৃতদেহ ফেলে রেখে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে পুলিশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ডায়েরি মোড় এলাকা।
বুধবার সন্ধ্যে নাগাদ বছর ৫০এর আদিত্য নন্দী সাইকেল চেপে যখন রাজ্য সড়ক পাড় করছিলেন তখনই মুচিপাড়ার দিক থেকে একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা মারে ঐ সাইকেল আরোহীকে ঘটনাস্থলেই মৃত্যু হয় আদিত্য বাবুর।
উত্তেজিত জনতা এরপর মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করে দেয়, অবরোধ করে রাজ্য সড়ক, ঘটনাস্থলে পুলিশ এলে তাদেরকেও ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। মৃতদেহ তুলতে এলে অ্যাম্বুলেন্সকেও ফিরিয়ে দেয় স্থানীয় জনতা।
যতক্ষণ যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশ সদর্থক ভূমিকা না নিচ্ছে ততক্ষন রাস্তা অবরোধ করে রেখে দেওয়া হবে সাফ জানিয়ে দেয় স্থানীয়রা।
অভিযোগ ডায়েরি মোড়ে ট্রাফিক পুলিশ ফোনে ব্যাস্ত থাকে, সাথে চলে ব্যাপক তোলাবাজি যার জেরে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে এই রাস্তাতে।দিন কয়েক আগেও এই রাস্তাতে দুর্ঘটনা ঘটেছে কিন্তু কোনো তাপ উত্তাপই নেই পুলিশের ।
কোকওভেন থানার আধিকারিক মনোজিৎ ধারা স্থানীয় জনতাকে বোঝানোর চেষ্টা করলেও শান্ত হয়নি উত্তেজিত জনতা, উল্টে ঘাতক লরির চাকার পাম্প খুলে দিয়ে বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় উত্তেজিত জনতা।
সব মিলিয়ে গোটা ঘটনায় টানটান উত্তেজনা রয়েছে সগরভাঙার ডায়েরি মোড়ে।মৃত ব্যাক্তি সগরভাঙ্গা কলোনীর বাসিন্দা বলে জানা গেছে। পরিস্থিতির সামাল দিতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসতে হয় আসানসোল দুর্গাপুর পুলিশের এ.সি পি কাঁকসাকে।

Comments
Post a Comment