আমি তৃণমূল কংগ্রেসেই আছি, মিথ্যে বদনাম করার জন্য চক্রান্ত হচ্ছে আমার সাথে, মন্তব্য দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর =আমি তৃণমূল কংগ্রেসেই আছি অহেতুক তার ফেস ভ্যালুকে হেয় প্রতিপন্ন করতে চক্রান্ত চলছে প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের। শনিবার হঠাৎই রটে যায় দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বিজেপিতে যোগদান করছেন। সোশ্যাল মিডিয়া ও একটি বৈদ্যুতিন মাধ্যমে এই খবর সম্প্রচার হতেই শোরগোল পড়ে যায় দুর্গাপুর শিল্পাঞ্চলে, যে আঁচ পড়ে রাজ্য রাজনীতিতেও। দুর্গাপুরে সিটিসেন্টারে বসে খোশ মেজাজে থাকা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা আই. এন.টি. টি. ইউ. সির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল জানান,আমার সাথে শুক্রবার রাতে কোলকাতাতে পিকে সাহেব, অভিষেক ব্যানার্জী সহ দলের উচ্চ নেতৃত্বের বৈঠক হয়েছে আমি কাজের ক্ষেত্রে যেসব অসুবিধার মধ্যে পড়ছি সেগুলো জানিয়েছি, তারা আমাকে আশ্বস্থ করেছেন আর কোনো অসুবিধা হবে না, মন দিয়ে কাজ করো, সেই মোতাবেক শনিবার সকালে বঙ্গধ্বনির কর্মসূচিও করেছি তারপরেও ব্যাক্তি বিশ্বনাথ পাড়িয়ালকে হেয় প্রতিপন্ন করতে বিজেপিতে যোগদানের কথা রটিয়ে দিয়ে নোংরা চক্রান্ত শুরু করেছে, কিন্তু এইভাবে বিশ্বনাথ পাড়িয়ালকে আটকানো যাবে না বলে জানিয়ে দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক। সব মিলিয়ে ক্ষনিকের এই গুজবের খবরে শনিবার সকালে শুধু শহর নয়, রাজ্য রাজনীতির মানচিত্রের ছবিও তোলপাড় হয়।
Comments
Post a Comment