৩৫বছর ধরে বিদ্যুৎহীন অবস্থাতে ছিল দুর্গাপুরের একটি বস্তি। রবিবার আলো জ্বললো এদের বাড়ীতে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর পশ্চিম বর্ধমান=টানা ৩৫বছর ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছিল দুর্গাপুররের বিধাননগরের ডিপিএল সাবস্টেশন সংলগ্ন বেশ কিছু পরিবার। নয় নয় করে এই সংখ্যাটা ৭০এ পৌঁছবে। বহুবার আবেদন নিবেদন করা হয়েছিল এই পরিবারগুলির তরফে। কিন্তু কাজ হয়নি কোনো কিছুতে, স্বাভাবিক ভাবে পড়াশোনা থেকে শুরু করে বাকি বেশ কিছু বিষয়ে সমস্যার এক জালে আটকে পড়েছিল এই ৭০টি পরিবার। শেষ পর্যন্ত রবিবার এই বস্তিতে বিদ্যুৎ সংযোগ এল এই বস্তি এলাকাতে। আলো জ্বললো এদের বাড়ীতে। ঘরে বিদ্যুৎ এল তাও আবার এক দুই বছর নয়, টানা ৩৫বছর পর স্বাভাবিকভাবেই খুশী এই পরিবাররা। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান,কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্পে এই সুবিধা পেল এই পরিবারগুলি।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।