ঠিকা শ্রমিকরা কেন নার্য্য সুযোগ সুবিধা পাচ্ছেনা, প্রশ্ন তুলে রবিবার দুর্গাপুরে অভিনব মিছিল বিএমএসের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =একটা মিছিলে রয়েছে ভারতমাতা, রয়েছে রাম অভিনব পদযাত্রা বিএমএসের।আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে ঠিকা শ্রমিকরা ন্যায্য প্রাপ্য পাচ্ছেনা, অথচ কাজের সময় তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ পাশাপাশি রাজ্যের সরকারকে হুঁশিয়ারি দিয়ে দুর্গাপুরে এই অভিনব পদযাত্রা বের করেছিল বিএমএস কর্মীরা। সংগঠনের আসানসোল জেলা সাধারণ সম্পাদক অসীম প্রামানিকের অভিযোগ, এই ইস্যুতে বেশ কয়েকবার বলা হয়েছে সরকারী দফতরগুলিকে একই সাথে আবেদন করা হয়েছিল কারখানা কর্তৃপক্ষগুলিকে কিন্তু কোনো কিছুতেই কান করছেনা কেউ, তাই বাধ্য হয়ে রবিবার ভিড়িঙ্গি মোড় থেকে বেনাচিতি পাঁচ মাথা মোড় পর্যন্ত তারা পদযাত্রা করছে।  বিএমএস নেতৃত্ব জানিয়েছেন, আমরা এই প্রতিবাদ কর্মসূচীর মাধ্যমে সরকার তথা কারখানা কর্তৃপক্ষ গুলিকে সতর্ক করলাম, যদি এরপরও একই ঘটনা ঘটতে থাকে তাহলে লাগাতার আন্দোলনের কর্মসূচী তারা নেবেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।