খেলার মাঠ দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, উত্তপ্ত দুর্গাপুর, গ্রেপ্তার চার, তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের পাল্টা অভিযোগ বিজেপির।

নিউজ বেঙ্গল =দুর্গাপুর নগর নিগমের ১৫নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে ধুন্দরা প্লট। অভিযোগ, স্থানীয় কিছু বিজেপি কর্মী এলাকার একটি খেলার মাঠ দখল করে পার্টি অফিস তৈরী করছিল, অনেকবার কাজ বন্ধ করতে বলা হয়েছিল কিন্তু বিজেপি কর্মীরা শোনেনি বলে অভিযোগ। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা, বেশ কিছু ঘরে ঢুকে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ, একই সাথে অভিযোগ উঠেছে স্থানীয় একটি ক্লাবেও ভাঙচুর করা হয়েছে, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাইক আর টোটো।কেন খেলার মাঠ দখল করে পার্টি অফিস তৈরী করা হবে এই প্রশ্নে ধুন্দরা প্লটের স্থানীয় বাসিন্দাদের সাথে বিজেপি কর্মীদের একাংশের সংঘর্ষ বেঁধে যায় আর যার জেরে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় কমব্যক্ট ফোর্স, চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতের এই ঘটনা শনিবার সকালে নিমেষেই চড়ে রাজনীতির পারদ,স্থানীয় পুরমাতা তথা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী অসীমা চক্রবর্তীর অভিযোগ, শুধু পেশী শক্তির জাহির করতে বিজেপি নেতৃত্ব বহিরাগত দুষ্কৃতীদের সাথে নিয়ে অহেতুক অশান্তি তৈরী করার চেষ্টা করছে, আর যার ফল ভোগ করতে হচ্ছে স্থানীয়দের, খেলার মাঠ জোর করে দখল করে বিজেপি পার্টি অফিস বানাচ্ছে এটারই প্রতিবাদ করেছেন স্থানীয়রা আর সেই রাগে গোটা এলাকায় দুষ্কৃতীদের নিয়ে তান্ডব চালালো গেরুয়া শিবির ।  যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই, তার পাল্টা অভিযোগ ওদের গোষ্ঠীদ্বন্দ্বকে আমাদের ওপর চাপিয়ে দিয়ে চাইছে তৃণমূল, আর যখন ওরা দেখছে এবার পরাজয় নিশ্চিত তখন শুধু বিজেপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এইসব করছে তৃণমূল নেতৃত্ব। এর আগেও দুর্গাপুরের ধুন্দরা প্লটের এই খেলার মাঠ দখল করে পার্টি অফিস তৈরীকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল, পুলিশ এসে শান্ত করেছিল পরিস্থিতি, কিন্তু শুক্রবার রাত্রি থেকে ফের একই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়, আর যে ঘটনা শেষ পর্যন্ত রাজনীতির মোড়কে চলে আসে নিমেষে।নূতুন করে ফের না যাতে অশান্তি ছড়িয়ে পড়ে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে দুর্গাপুরের ধুন্দরা প্লট এলাকায়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।