স্বাধীনভাবে কাজ করতে না পারলে ভাববো অন্য কথা, রাজনীতিতে সময় কথা বলে। মন্তব্য বিশ্বনাথ পাড়িয়ালের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কলকাতাতে কাজের স্বাধীনতা দেওয়ার বার্তা আর দুর্গাপুরে পা দেওয়া মাত্রই পেছন টেনে ধরে কাজ করতে না দেওয়ার ভাবনা। এই ঘটনার পুনরাবৃত্তি এইবার হলে আর নয়, রাজনীতিতে সময় কথা বলে, কলকাতায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাওয়ার আগে ফের দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। দুর্গাপুর ইস্পাত কারখানায় দলেরই এক শ্রেণীর নেতা শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে তাদের সাথে প্রতারণা করছেন আর যেই আমি প্রতিবাদ করতে যাচ্ছি পেছন থেকে টেনে ধরা হচ্ছে। আই. এন. টি. টি. ইউ. সির পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম, দেয়নি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন কাজ করতে, কিন্তু যেই কাজ করতে যাচ্ছি পেছন থেকে টেনে ধরা হচ্ছে, পারছিনা স্বাধীন ভাবে কাজ করতে। শুক্রবার নেত্রী ডেকে পাঠিয়েছেন যাচ্ছি শেষ বারের মতো বলবো মনের কথা, দুই বছর ধরে যে প্রতিবাদ করে আসছি, ফল পায়নি,কিন্তু এইবারও যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয়  তাহলে ভাবতে হবে আমাকে কারণ মানুষের সাথে প্রতারণা করতে পারবো না, আর রইল রাজনীতির কথা, দুর্গাপুর পশ্চিমের বিধায়কের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল,সে না হয় সময় বলবে কারণ রাজনীতিতে সময় শেষ কথা বলে। বুধবার দুর্গাপুরে শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে আই. এন. টি. টি. ইউ.সির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি  বিশ্বনাথ পাড়িয়াল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে আর্জি জানিয়েছিলেন  চোরদের দল থেকে না তাড়ালে বাংলায় বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান হবে।  

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.