সোমবারের বিজেপির যোগদান মেলাকে ঘিরে বিতর্ক জারি রইল মঙ্গলবারও। দুর্গাপুরে তৃণমূল কর্মীদের প্রতিবাদ কর্মসূচী।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরে বিজেপির যোগদান মেলাতে রাজেশ ঝাঁ ওরফে রাজু ঝাঁয়ের যোগদান আর যে যোগদান পর্বকে নিয়ে মঙ্গলবার শিল্পাঞ্চল দুর্গাপুরের রাজনীতির আবহ উত্তপ্ত হয়ে রইল।
কয়লা আর লোহা চোরদের দলে পরিণত হয়ে গেছে বিজেপি। এই অভিযোগ তুলে মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের ২০নম্বর ওয়ার্ডের অধীন চাষীপাড়া এলাকাতে প্রতিবাদ কর্মসূচী পালন করল তৃণমূল কর্মী সমর্থকরা।
স্থানীয় পুরপিতা রমাপ্রসাদ হালদার জানালেন আমাদের আর কিছু বলতে হবেনা দুর্গাপুরের মানুষ সোমবার দেখে নিয়েছে বিজেপির আসল চেহারা আর ভোটে এর উত্তর তারা দেবেন। এই রাজেশ ঝাঁ ওরফে রাজু ঝাঁকে নিয়ে সোমবারই প্রতিবাদের ঝড় উঠেছিল খোদ বিজেপির অন্দরে।
কোনোরকম আলোচনা ছাড়াই একতরফাভাবে অসামাজিক কাজে যুক্ত লোকজনদের কেন দলে নেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে বিজেপির যোগদান মেলার মঞ্চে উঠে চেয়ার টেবিল ভেঙে দেন দলীয় কর্মীদের একাংশ,
যে গন্ডগোল গড়ায় হাতাহাতিতে। বিড়ম্বনার মধ্যে পড়ে যাওয়া বিজেপি নেতৃত্ব এটি তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও দলের স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগের আঙুল ছিল দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের দিকে।
রাজেশ ঝাঁ ওরফে রাজু ঝাঁকে সোমবার বিজেপির যোগদান মঞ্চেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং সাধারণ ব্যাবসায়ী ও শিল্পপতি বলে জানান। এরই প্রেক্ষিতে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ কর্মসূচীতে সামিল হয়,
সাথে সদ্য দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করা হয় এইদিন।
সব মিলিয়ে সোমবারের বিজেপির যোগদান মেলা এবার রাজনীতির অলিন্দে বড় একটা ইস্যু হতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছেন।

Comments
Post a Comment