মেদিনীপুরে সভা করতে গেলে আমি শুভেন্দু অধিকারীর বাড়ীতে থাকতাম, জল্পনা বাড়িয়ে মন্তব্য সাংসদ সুনীল মন্ডলের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=মেদিনীপুরে সভা করতে গেলেই আমি শুভেন্দু অধিকারীর বাড়িতেই থাকতাম, ওনার পরিবারের সাথে আমার একটা সুন্দর সস্পর্ক রয়েছে, জল্পনা বাড়িয়ে মন্তব্য পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুনীল মন্ডলের।
দিন কয়েক আগে দুর্গাপুরের বিধাননগর এলাকাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেসের সাংসদ সুনীল মন্ডলের ফ্লেক্স পড়ে যাকে কেন্দ্র করে জল্পনার রাজনীতি চরমে ওঠে।
পূর্ব বর্ধমানের সাংসদের মাতৃবিয়োগের পর সোমবার পারলৌকিক কাজে যোগ দিতে তার বাড়ীতে যান দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার অন্যতম এই সাধারণ সম্পাদক জানান,
সাংসদের মাতৃবিয়োগের খবর পাওয়া মাত্রই শুভেন্দু অধিকারী তাকে নির্দেশ দেন তার প্রতিনিধি হয়ে সাংসদের বাড়ীতে গিয়ে তার শোক বার্তা আর পুস্পস্তবক দিয়ে আসতে,আর সোমবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ম্যাসেজ নিয়ে আমি এসেছি এতে খুশি সাংসদ সুনীল মন্ডল।
বলে রাখা ভালো শুভেন্দু অধিকারীর সাথে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়েরও পোস্টার পড়েছিল দুর্গাপুরে, যার প্রতিক্রিয়া দিতে গিয়ে চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেছিলেন, দাদার সাথে আমার ব্যাক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো তাই এই সম্পর্কের প্রশ্নে নো কম্প্রোমাইস, তাতে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসেনা, আমি কাজে বিশ্বাসী।
সাংসদের মাতৃবিয়োগের পর সোমবার শুভেন্দু অধিকারীর দেওয়া শোক বার্তা পুস্পস্তবক নিয়ে তার বাড়ীতে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়াটা শুধু তাৎপর্য্যপূর্ণ নয়, রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণও বলে রাজনৈতিক মহল মনে করছেন।
সাংসদ সুনীল মন্ডলও বলেন, শুভেন্দু বাবু খবর নিয়েছেন, শোক বার্তা পাঠিয়েছেন এতে আমি আপ্লুত, এর চেয়ে আর বড় প্রাপ্তি আর কি হতে পারে এই ছবি কি নতুন সমীকরনের ইঙ্গিত? সাত সতেরোর এই হিসেব নিকেশের উত্তর এখন লাখ টাকার প্রশ্ন।

Comments
Post a Comment