টানা আটমাস পর ঘুরলো ট্রেনের চাকা,সাথে সাক্ষী হয়ে রইল বেশ কিছু অনিয়মের ছবি, খোদ ট্রেন চালকের মুখে নেই মাস্ক।অপরিষ্কার ট্রেনের কামরা, এমনই কিছু তিক্ত অভিজ্ঞতার সাক্ষী রইল যাত্রীরা।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =মারণ ভাইরাস করোনার বিষাক্ত ছোবল, জারি লকডাউন, বন্ধ হয়ে গেল ট্রেনের চাকা, চারপাশে শ্মশানের এক নিস্তব্ধতা। টানা আটমাসের এক যন্ত্রনা, বুধবার সকাল থেকে রেল লাইনে ঘুরলো লোকাল ট্রেনের চাকা, সেই ব্যাস্ততার চেনা ছন্দে ফিরল দুর্গাপুর স্টেশন চত্বর।কিন্তু একই সাথে আমাদের লেন্সবন্দী কিছু অনিয়মের ছবি। ট্রেন চললো ঠিকই, হাজারো সতর্কীকরন বার্তা তখন দুর্গাপুর স্টেশন চত্বরে, যাত্রীদের নিয়ম মেনে চলার বার্তা, আর ঠিক তখনই লোকাল ট্রেন চালক রইলেন মাস্ক ছাড়াই।  এখানেই শেষ নয়, ছিল আরো অনিয়মের ছবি,আসানসোল বর্ধমান লোকাল ট্রেনের কামরা ছিল এক্কেবারে অপরিষ্কার, যাত্রীদের অভিযোগ বসার উপযুক্ত ছিল না ট্রেনের বসার সিট, কামরার কোনায় কোনায় ছিল ময়লার আস্তরণ। ৮ মাস চলেনি লোকাল ট্রেন, যাত্রীদের অভিযোগ এই সময়টাতে কোনোরকম কাজই হয়নি, আর যার প্রমান এই ছবি। কোনোরকম কথা বলতে রাজি হয়নি রেল কর্তৃপক্ষ। হাতে লাগেজ, আর অনেকদিন পর ট্রেনে চড়ার একটা সুন্দর অভিজ্ঞতার সাথে রেল কর্তৃপক্ষের এই অব্যবস্থার নেগেটিভ স্মৃতিকেও সাথে নিয়ে বুধবার লোকাল ট্রেনে চড়ার অভিজ্ঞতার সাক্ষী রইল যাত্রীরা।

Comments

Post a Comment

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।