মোবাইলে সেলফি তুলতে গিয়ে কি বিপত্তি? ওয়ারিয়াতে দুর্গাপুর ইস্পাত কারখানার জলাধারে তলিয়ে গেল দুই বন্ধু।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মোবাইলে সেলফি তুলতে গিয়ে বিপত্তি জলে তলিয়ে গেল দুই বন্ধু। মৃত দুই জনের নাম বীরু চৌধুরী ও অজয় দাস। অন্ততঃ এমনটাই দাবী স্থানীয়দের।শনিবার বিকেলে দুর্গাপুরের ওয়ারিয়া স্টেশন সংলগ্ন দুর্গাপুর ইস্পাত কারখানার জলাধারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও কেন রবিবার পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হল না এই প্রশ্ন তুলে দুর্গাপুর নগর নিগমের ৩৬নম্বর ওয়ার্ডের স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণা কুমার সাউকে ঘিরে ধরে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ছুটে আসেন স্থানীয় পুরপিতা লোকনাথ দাস। উত্তেজিত স্থানীয়দের শান্ত করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সামনেই বালি ঘাট রয়েছে, পকল্যানও রয়েছে সেখানে কিন্তু বালি তোলার জন্য এই মেশিন রয়েছে অথচ শনিবার থেকে এই মেশিন এই জলাধারে কচুরিপানা পরিষ্কার করে উদ্ধারকাজ শুরু করার কথা বলা হলেও কেউ কোনো কিছুতেই গুরুত্ব দিচ্ছে না। বছর কুড়ির বীরু ও বছর কুড়ির অজয়ের বাড়ি স্থানীয় ওয়ারিয়া কোলডিপোর বাসিন্দা।এখনও উদ্ধার কাজ চলছে কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে, উদ্ধারকাজ ঢিমেতালে চলাতে ক্ষোভ তৈরী হচ্ছে গোটা এলাকাতে। স্থানীয় পুরপিতা লোকনাথ দাস জানিয়েছেন, প্রশাসন আর আমরা তৎপরতার সাথে কাজ করছে, কিন্তু এই সময়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ জমা হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।