দক্ষিনবঙ্গে দুর্গাপুরে প্রথম ফরেনসিক কেন্দ্র হচ্ছে। বুধবার নবনির্মিত ভবন ঘুরে দেখলেন ফরেনসিক বিভাগের আধিকারিকরা।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দক্ষিনবঙ্গে কলকাতার পর  দুর্গাপুরে বিধাননগরের শঙ্করপুরে ফরেনসিক কেন্দ্রের নবনির্মিত ভবন পরিদর্শন করে গেলেন দফতরের সহ অধিকর্তা সন্তোষ ঘোষ ও ডিএসপি ফরেনসিক অমিতাভ চন্দ্র। বুধবার বেলগাছিয়া থেকে বিশেষ এই প্রতিনিধি দল ঘুরে দেখলেন নবনির্মিত ফরেনসিক কেন্দ্রের ভবন, খোঁজ খবর নিলেন জল বিদ্যুৎ সহ থাকার ব্যবস্থা আরো কিভাবে ভালো অবস্থাতে নিয়ে আসা যায়। দুর্গাপুর নগর নিগমের জল দফতরের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সাথেও আলোচনা করেন, সব কিছু ঠিকঠাক চললে নুতন বছরের গোড়াতেই শুরু হয়ে যাবে এই ফরেনসিক ল্যাবোট্যারির কাজ। দুই বর্ধমান,পুরুলিয়া,বাঁকুড়া, বীরভূম,সহ আরো বেশ কিছু জেলা এই ফরেনসিক কেন্দ্রের আওতায় আসবে। বেলগাছিয়া ফরেনসিক ল্যাবোট্যারির সহ অধিকর্তা সন্তোষ ঘোষ জানান আমরা ঘুরে দেখে গেলাম, নবনির্মিত ভবনের পরিকাঠামো ঠিকঠাকই আছে প্রথম ধাপে পনেরো জন কর্মীকে নিয়ে ফরেনসিক কেন্দ্রের কাজ শুরু হবে। ফরেনসিক কেন্দ্রের ডিএসপি অমিতাভ চন্দ্র জানান,এখানে কর্মীদের থাকার ব্যবস্থা থাকবে, থাকবে অত্যাধুনিক পরিষেবা। আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা বুধবার এই আধিকারিকদের সাথে ছিলেন। দক্ষিনবঙ্গে কলকাতার বেলগাছিয়ার পর দুর্গাপুরে হচ্ছে এই ফরেনসিক কেন্দ্র।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।