আচমকা অভিযান চালিয়ে পুলিশ বন্ধ করে দিল দুর্গাপুরের একটি হুক্কাবার।

 বেঙ্গল দুর্গাপুর =শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের বুকে রমরমিয়ে চলছিল অনুমতি ছাড়া  হুক্কাবার। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে আসানসোল দুর্গাপুর পুলিশের সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ বন্ধ করে দিল বেঙ্গল অম্বুজাতে থাকা একটি হুক্কাবার। পুলিশের আচমকা অভিযানে বাইক ফেলে রেখে পালিয়ে যায় বেশ কয়েকজন। মাস খানেক আগে দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় অভিযান চালিয়ে বেঙ্গল অম্বুজার দুটি, ও সিটিসেন্টারে একটি হুক্কাবার বন্ধ করে দেয়।কিন্তু এরপরেও বেআইনী কিছু হুক্কাবার লুকিয়ে চুরিয়ে চলছিল বলে অভিযোগ।রাত বাড়লেই অচেনা মুখের আনাগোনাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে থাকা স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুর নগর নিগমের অভিযান চালানোর পরও কিভাবে অনুমতি ছাড়াই চলছিল এই হুক্কাবার তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার রাতে আচমকা বেঙ্গল অম্বুজায় থাকা একটি হুক্কবারে অভিযান চালায় সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ,বন্ধ করে দেয় বেঙ্গল অম্বুজাতে থাকা একটি হুক্কাবার। পুলিশের আচমকা এই অভিযানে হুক্কবারে আসা কিছু লোক বাইক ফেলে রেখে পালিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, এই হুক্কাবার গুলির জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে,রাত বাড়লেই নেশাগ্রস্থ কিশোর কিশোরীদের আনাগোনাতে গোটা এলাকায় একটা অস্বস্তিকর পরিবেশ তৈরী হচ্ছে, অবিলম্বে পুলিশ এর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবীও উঠেছে স্থানীয়দের তরফে।আসানসোল দুর্গাপুর পুলিশের সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ জানিয়েছে ধারাবাহিক অভিযান তারা এবার শুরু করবেন , কারণ এলাকার পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ তারা অসামাজিক কারবারিদের দেবেন না। পুলিশের এই ভূমিকায় খুশি এলাকার মানুষ,কিন্তু তাদের দাবী মাঝে মাঝে নয়, পুলিশের এই অভিযান চলুক ধারাবাহিক সিস্টেমে তবেই বন্ধ হবে অসামাজিক এই কাজ, বন্ধ হবে অসামাজিক কাজের কারবারিদের দাপাদাপি। 

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।