রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্লেক্স লাগিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রক্তদান দাদার অনুগামীদের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=খোদ সরকারী হাসপাতালের দেওয়ালে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স লাগিয়ে দাদার অনুগামীদের রক্তদান শিবির হল সোমবার।
মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্মদিন সেই উপলক্ষ্যে সোমবার এই রক্তদান শিবির বলে জানালেন সংগ্রাম মুখার্জী নামে এক রক্তদাতা, সাথে দিলেন লড়াইয়ের মাঠে দেখা হওয়ার সেই চেনা সুরের বার্তা।
৩০জনের মতো রক্তদাতা সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করলেন, সাথে রক্তদাতারা বার্তা দিলেন মানুষের জীবন বাঁচাতে দিন রক্ত।
সরকারী হাসপাতালের দেওয়ালে কিভাবে দাদার অনুগামীরা রীতিমতো ফ্লেক্স লাগিয়ে দিয়ে রক্তদান সেড়ে ফেললো তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি উত্তম মুখার্জী,
ফোনে হাসপাতাল সুপারকে ঐ ফ্লেক্স খুলে দেওয়ার কথা বললেন উত্তম বাবু, কিন্তু দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে শেষ রক্তদাতা সংগ্রাম মুখার্জীও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দেওয়ালে লাগানো দাদার অনুগামীদের পোস্টার লাগানো অবস্থাতেই রক্তদান করলেন।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল এই ব্যাপারে কিছু বলতে রাজি হননি। অন্যদিকে তৃণমূল নেতা উত্তম মুখার্জী বলেন দলে দাদা ভাই বলে কেউ নেই আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী।
তবে সোমবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্লেক্স লাগিয়ে দাদার অনুগামীদের রক্তদান শিবির বেশ তাৎপর্য্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
দুর্গাপুরের বুকেও কি তাহলে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরী হতে চলেছে, উত্তরটা হয়তো সময় দেবে।

Comments
Post a Comment