বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা হল দুর্গাপুর নগর নিগমে। তেইশ নম্বর ওয়ার্ডের পুরপিতার হাত ধরে সূচনা হলো এই কর্মসূচীর।
নিউজ বেঙ্গল দুর্গাপুর =তৃণমূল কংগ্রেস সরকার এই দশ বছরে রাজ্যের মানুষের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছে। তার খতিয়ান তুলে ধরতে রবিবার নিজের ওয়ার্ডের মানুষের হাতে সরকারের রিপোর্ট কার্ড তুলে দিলেন নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁই।
বি. ও. জি. এল টাউনশীপে এই কর্মসূচীর শুভ সূচনা কিরে নগর নিগমের পুরপিতা বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁই বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সব প্রকল্পগুলি শুরু করেছেন তা মানুষের কাছে পৌঁছে দিতে এই ধরণের কর্মসূচী তারা নিয়েছেন।
রবিবারের এই অনুষ্ঠানে দেবব্রত সাঁই ছাড়াও দুর্গাপুর নগর নিগমের তিন নম্বর ওয়ার্ডের পুরমাতা ধৃতি ব্যানার্জী জালান, তৃণমূল নেতা ভীম সেন মন্ডল সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রবিবার সাধারণ মানুষের হাতে এই রিপোর্ট কার্ডগুলি তুলে দেওয়া হয়।

Comments
Post a Comment