ঠাকুরবাড়িকে আর রাজনীতির ফাঁদে ফেলতে দেব না আমরা।দাবী আদায়ে ভোট বয়কটের ডাক দিল অল ইন্ডিয়া মতুয়া সংঘ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=ভোট আসে ভোট যায় আর ঠাকুরবাড়ি রয়ে যায় বঞ্চনার সেই বেড়াজালে। আর নয়,এবার এই রাজনীতির নেতা নেত্রীদের শিক্ষা দিতে ভোট বয়কটের ডাক দিল অল ইন্ডিয়া মতুয়া সংঘের প্রতিনিধিরা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান সফরে আসার ঠিক আগে সোমবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলন করে অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাংগঠনিক সম্পাদক স্বপন গোঁসাই অভিযোগ করেন, কেউ কথা রাখেনি আমাদের, আমরা না পেয়েছি জমির পাট্টা না পেয়েছি সরকার ঘোষিত প্রকল্পগুলির সুযোগ সুবিধা। সুভাষ বাবুর অভিযোগ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সরলীকরনের কথা ঘোষণা করেছিলেন কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমাদের খুব খারাপ, সরকারী আধিকারিকরা প্রতিনিয়ত আমাদের চূড়ান্ত হয়রানি করেছেন যা বারবার আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি বলে   স্বপনবাবুর  অভিযোগ। মতুয়া সংঘের দাবী আমাদের আড়াই কোটির মতো ভোটার আছে ৮৬টি বিধানসভাতে আমরাই নির্ণায়ক শক্তি আর পশ্চিম বর্ধমান জেলাতে প্রায় তিন লক্ষের মতো ভোটার আছে তাদের অথচ ভোট আসে ভোট যায় আর প্রতিবারই রাজনৈতিক নেতাদের বিশ্বাস করে তাদের পাতা মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পড়ে যায় আমরা। এবার আর নয়,মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের জমির পাট্টার দাবীর পাশাপাশি, সার্টিফিকেট পেতে সরলীকরণের তৎপরতা সহ আরো বাকি সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনো সুরাহা না হয় তাহলে একুশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের রাস্তাতে তারা হাঁটবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার বার্তা দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাংগঠনিক সাধারণ সম্পাদক স্বপন গোঁসাই  সংঘের এই প্রতিনিধি জানান, এবার সরকার একটু মানবিক হোক তাদের প্রতি,শুধু কথার কথাতে নয় বাস্তবিক অর্থে তারা আমাদের কথা ভাবুক।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।