তৃণমূল মহিলা কংগ্রেসের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদিকা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=২০১৯সালে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার মহিলা শাখার সাধারণ সম্পাদিকা ছিলেন সোনা চ্যাটার্জী।
শুক্রবার দলের প্রতি আস্থা হারিয়ে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদিকা । পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নিলেন ঘাস ফুল শিবিরের প্রাক্তন এই জেলা নেত্রী।
ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছি,আর তৃণমূল কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলাম না, তাই মানুষের জন্য কাজ করতে কংগ্রেসে এলেন বলে সোনা চ্যাটার্জী জানিয়েছেন। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন,শুধু সোনা চ্যাটার্জী নয় তৃণমূল কংগ্রেসের প্রতি তিতিবিরক্ত হয়ে তাদের সাথে যোগাযোগ করছেন।
শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের নেতৃত্ব জানান, সোশ্যাল মিডিয়ার ওপর গুরুত্ব আরোপ করছে দল, ব্লকে ব্লকে সোশ্যাল মিডিয়াতে দলীয় প্রচার করতে কনভেনর নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, দুর্গাপুরের এক নম্বর ব্লকের মহিলা কংগ্রেসের সভাপতি হিসেবে সুমনা গুহ, দুই নম্বর ব্লকে প্রতিমা সাঁই,
তিন নম্বর ব্লক মহিলা কংগ্রেস সভাপতি রিনা পাল ও বুদবুদের দায়িত্ব পেলেন শম্পা শিকদার। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী দাবী করেন বিজেপি নয়, সামনের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল ভালো হবে।

Good.
ReplyDelete