বিজেপির ফ্লেক্স আর ফেস্টুন ছিঁড়ে দিল দুষ্কৃতীরা।উত্তেজনা দুর্গাপুরে, অভিযোগের তির তৃণমূলের দিকে, ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবী তৃণমূল নেতৃত্বের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার ইস্পাত নগরীর এজোনের সেকেন্ডারি রোডে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়লো শহর দুর্গাপুরে।উত্তেজিত বিজেপি কর্মীরা এই ঘটনার জেরে বিক্ষোভ শুরু করে দেয় ইস্পাত নগরীর সেকেন্ডারি মোড়ে। দলের এক নম্বর মন্ডল সভাপতি বিকাশ সিংয়ের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুই নেতা জয়ন্ত রক্ষিত ও পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে দুষ্কৃতীবাহিনী এই অপকর্মের পেছনে রয়েছে, অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবীতে সেকেন্ডারি মোড়ে বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। কোনো রাজনীতি নেই এই ঘটনায় পাল্টা সাফাই তৃণমূল যুব নেতা পল্লব রঞ্জন নাগের,পল্লব বাবুর পাল্টা অভিযোগ,বাইরের দুষ্কৃতীদের এনে সেকেন্ডারি এলাকায় অশান্তি তৈরী করতে চাইছে বিজেপি যেটা তারা হতে দেবেন না। মঙ্গলবার এই ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে এলাকাতে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।