যাত্রীবাহী বাস থেকে উদ্ধার পাহাড়ি টিয়া, গ্রেপ্তার দুই।বাঁশকোপা টোল প্লাজা থেকে উদ্ধার করল বন দফতরের আধিকারিকরা

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বাঁশকোপা টোল প্লাজা থেকে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৩৫০টির মতো পাহাড়ি টিয়া পাখি উদ্ধার করল বন দফতরের আধিকারিকরা।গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুর্গাপুর ও বর্ধমানের বন দফতরের আধিকারিকরা ঐ যাত্রীবাহী বাসে তল্লাশী শুরু করে, উদ্ধার হয় পাহাড়ি টিয়া ও ময়না পাখি । বন দফতরের আধিকারিকরা বাসের  চালক ও সহ চালককে গ্রেপ্তার করেছে। দুর্গাপুর বন দফতরের আধিকারিক নীলরতন পান্ডা জানিয়েছেন, উদ্ধার হওয়া পাহাড়ি টিয়া ও ময়না পাখিগুলিকে কাঁকসার গড় জঙ্গল বা অন্য কথাও ছেড়ে দেওয়া হবে। বিহারের পাটনা থেকে বাসটি কলকাতা যাচ্ছিল । অভিযুক্ত দুই জনকে জেরা করে পুলিশ এই অপরাধ চক্রের মূল পান্ডা পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করছে।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.