বিকল্প জলাধার দুর্গাপুরে না হলে এই অবস্থা জারি থাকবে। এবার জলের সঙ্কট মেটাতে সরকার বিকল্প জলাধার তৈরী করুক, দাবী দুর্গাপুর নগর নিগমের বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=২০১৭সালে দুর্গাপুর ব্যারেজের ১নম্বর লকগেট ভেঙে যাওয়াতে বিপত্তি বেঁধেছিল, শহর জুড়ে শুরু হয়েছিল তীব্র জল সঙ্কট, যা সামাল দিতে বেশ হিমশিম খেতে হয়েছিল দুর্গাপুর নগর নিগম ও জেলা প্রশাসনের কর্তাব্যাক্তিদের। তিন বছরের ব্যাবধান। ফের বিপত্তি দুর্গাপুর ব্যারেজে। ২০২০র ৩১শে অক্টোবর ভেঙে যায় ৩১নম্বর লকগেট, ফের বাঁধে বিপত্তি, জল সঙ্কট মোকাবিলা করতে গিয়ে নাকানি চুবুনি খেতে হয় দুর্গাপুর নগর নিগমকে। এইবার সেই সঙ্কট মোকাবিলায় দুর্গাপুরে বিকল্প জলাধারের দাবী জানালেন দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ২০১৭সালে ১নম্বর লকগেটের মেরামতির কাজ তদারকি করতে এসে জানিয়েছিলেন এই বিকল্প জলাধার তৈরী না হলে পরিস্থিতি ভয়াবহ হবে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের দফতর পরিবর্তন হওয়াতে বিকল্প জলাধারের প্রকল্পটি ঠান্ডা ঘরে চলে যায়। কিন্তু এবার ফের প্রাক্তন মন্ত্রীর সুরে সুর মিলিয়ে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কাছে দাবী জানালেন , দয়া করে এবার একটু ভাবুন মুখ্যমন্ত্রী, না হলে শহরবাসীর জল যন্ত্রনা আরো ভয়াবহ হবে, একই সাথে চন্দ্রশেখর বাবু জানান, বিকল্প জলাধার তৈরী হলে শুধু সাধারণ মানুষের নয়, শিল্প সংস্থা থেকে শুরু করে আরো অনেক জায়গায় জল সরবরাহ করা সম্ভব হবে যেটা হলে দুর্গাবাসীর নরক যন্ত্রনা কমবে। এখন দেখার বিষয় এই প্রস্তাবে আদৌ সদর্থক ভূমিকা নেওয়া হয় কিনা, বা একই সেই চেনা গতে চেনা ছন্দে গাফিলতির ছবির পুনরাবৃত্তি হয়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।