নিজের জন্মদিন পালন করলেন দুঃস্থ পরিবারের শিশুদের সাথে,দুর্গাপুর নগর নিগমের পুরপিতা দেবব্রত সাঁই জানালেন শিশু মুখের হাসি বড় উপহার তার কাছে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=শনিবার নিজের ৫৪তম জন্মদিন পালন করলেন দুর্গাপুর নগর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁই। তবে জন্মদিন পালনের আঙ্গিকটা ছিল একটু আলাদা রকম।
দুর্গাপুর আদালতের এই বিশিষ্ট আইনজীবী ঠিক করেছিলেন, এই বছর শহরের দুঃস্থ পরিবারের শিশুদের সাথে নিয়ে আজ সারাটা দিন কাটাবেন। আর সেই মতো সকাল থেকে বিকেল পর্যন্ত এই শিশুদের সাথে চুটিয়ে আড্ডা দিলেন দুর্গাপুর নগর নিগমের পুরপিতা দেবব্রত সাঁই,
চললো সাথে খাওয়া দাওয়া আর দুপুরে ছিল পেট পুরে ভাত মাংস আর রকমারি পদের ভরপুর আয়োজন। এরা খুব গরীব পরিবারের শিশু, স্বাদ থাকলেও পরিবারের সাধ্য না থাকতে কখনো কখনো এরা আধপেটা খেয়ে দিন কাটিয়ে দেয়
আর এই যন্ত্রণার ছবি দেখে নিজের জন্মদিনেই এই শিশুদের নিয়ে কেক কাটা থেকে শুরু করে সব কিছুই আজ ওদের মতো করে নিজেকে সেই জায়গায় নিয়ে গেলেন পুরপিতা দেবব্রত সাঁই।
দুর্গাপুর আদালতের বিশিষ্ট এই আইনজীবী বললেন,জন্মদিনটা একটা বাহানা, আর এই শিশুদের সাথে ওদের মতো করে মিশে যাওয়াটা একটা আলাদা আনন্দ, আর ওদের মুখে হাসিটা হল জন্মদিনের সবচেয়ে একটা দামি উপহার প্রতিক্রয়া দেবব্রত সাঁইয়ের।
একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি যখন শুভেন্দু ইস্যুতে তোলপাড়, চলছে ইঙ্গিত পাল্টা ইঙ্গিতের পালা আর চুলচেরা বিশ্লেষণ ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত দুর্গাপুরের পুরপিতা দেবব্রত সাঁই দিলেন দলের শ্লোগান মা মাটি মানুষের পাঠ, আর এখানেই হয়তো রাজনীতির উর্দ্ধে উঠে সাধারণ মানুষের কাছে বাড়তি পাওনা।

Comments
Post a Comment