এক যুবককে অপহরণ করে নিয়ে পালতে গিয়ে বুদবুদ থানার পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র,তদন্তে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=বৃহস্পতিবার আসানসোলের জুবিলী মোড়ের সামনে থেকে টাটা সুমো গাড়িতে পাঁচ অপহরণকারী এক যুবককে ভরদুপুরে অপহরণ করে নিয়ে পালানোর চেষ্টা করছিল।আসানসোল দুর্গাপুর পুলিশের তৎপরতায় বুদবুদে নাকা চেকিংয়ে ধরা পড়ে গেল আগ্নেয়াস্ত্র সহ ঐ পাঁচ দুষ্কৃতী। আশীষ সিনহা নামে অপহৃত ঐ যুবক ধানবাদের ধানবাদের বাসিন্দা বলে জানা গেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানিয়েছেন, অপহরণের খবর আসা মাত্রই আমরা প্রত্যেকটা থানাকে এলার্ট করে দিয়েছিলাম, নাকা চেকিং শুরু হতেই বুদবুদ নাকা চেকিংয়ে ধরা পড়ে যায় ঐ পাঁচ দুষ্কৃতী, এদের টাটা সুমো গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে, হতে পারে টাকা পয়সা সংক্রান্ত কোনো লেনদেন থেকেই এই অপহরণের ছক।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।