বদলে দেওয়া হল দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর পুরোনো লকগেট। বসানো হচ্ছে নুতন গেট।বুধবার থেকে শুরু হল গেট লাগানোর কাজ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=ধাপে ধাপে লাগানো হবে দুর্গাপুর ব্যারেজের ৩৪টি লকগেট। ৩১নম্বর লকগেট মেরামতির কাজ চলাকালীন এই প্রতিশ্রুতি দিয়েছিল সেচ দফতরের আধিকারিকরা।
এবার সেই মোতাবেক বুধবার পুরোনো ৩১নম্বর লকগেট খুলে দেওয়া র কাজ শুরু হল লাগানো হচ্ছে নতুন লকগেট। এই লকগেট বসাতে দিন তিন চার সময় লাগবে তবে শহরবাসীকে কোনো সমস্যার মুখে পড়তে হবেনা বলে জানিয়েছেন সেচ দফতরের আধিকারিকরা।
কাজের জন্য বুধবার আংশিক কাজের জন্য দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে, এবার ধাপে ধাপে যখন কাজ চলবে তখন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে সেচ দফতরের আধিকারিকরা জানিয়েছেন।গত ৩১শে অক্টোবর দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেট ভেঙে যাওয়াতে বিপত্তি বেঁধেছিল,
চরম জল সঙ্কট শুরু হয়েছিল দুর্গাপুর জুড়ে।এরপর দামোদর নদের জলের স্তর নামিয়ে তার গতিপথ ঘুরিয়ে গেট মেরামতের কাজ শেষ করতে কালঘাম ছুটেছিল সেচ দফতরের আধিকারিকদের,
শেষ পর্যন্ত ভাসমান গেট দিয়ে আপাততঃ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়, আর কোনোরকম ঝুঁকি না নিয়ে এবার এই পুরোনো গেট বদলে ফেলার কাজ শুরু করল সেচ দফতর।

Comments
Post a Comment