দাদার অনুগামী বলে যারা রাতের অন্ধকারে মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার লাগিয়ে বেড়াচ্ছেন এরা নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য নয় তো? প্রশ্ন তুললেন দুর্গাপুর নগর নিগমের পুরপিতা দেবব্রত সাইঁ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=রাতের অন্ধকারে যারা দুর্গাপুর জুড়ে আমাদের মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার লাগিয়ে বেড়াচ্ছেন এরা মাওবাদী বা কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন নয় তো? প্রশ্ন তুললেন দুর্গাপুর নগর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁই। দিন কয়েক ধরে শহর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারীর পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক তরজা হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে যা মিডিয়ার সামনেও এসেছে। রবিবার সেই একই পোস্টার পড়ে দুর্গাপুরের ডিভিসি মোড়ের একটি সেলুনের সামনে ও ২৪নম্বর ওয়ার্ডের অধীন এম. এ. এম. সি টাউনশীপের বিবেকানন্দ মূর্তির রেলিংয়ে। আর শুভেন্দু অধিকারীর ছবি লাগানো এই পোস্টারকে ঘিরে দুর্গাপুর নগর নিগমের প্রথম কোনো পুরপিতা এই কড়া মন্তব্য করে বললেন, সাহস আছে তো সামনে থেকে লড়াই করুন অসুবিধা কোথায়,আমরা  জানতাম রাতের অন্ধকারে মাওবাদী বা নিষিদ্ধ সংগঠনের সদস্যরা এইসব পোস্টার সাঁটিয়ে প্রচারের আলোয় আসতে চায়, এরা সেই ধরণের কোনো সংগঠন নয় তো যারা অশান্তি ছড়াতে এইসব অপকর্ম করে বেড়াচ্ছে। 
দুর্গাপুর নগর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাইঁ চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পোস্টার ছাড়া অন্য কোনো নেতার পোস্টার ঘুরেও দেখবেনা, তাই একুশে দিদি ফের ক্ষমতায় আসবে যেটা শুধু সময়ের অপেক্ষা, তবে রাতের অন্ধকারে যারা এইসব পোস্টার সাঁটিয়ে বাজার গরম করতে চাইছে, এরা নিষিদ্ধ কোনো সংগঠন নয়তো? এই প্রশ্ন তুলে দেবব্রত বাবু প্রশাসনকে তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন। শুভেন্দু অধিকারী ইস্যুতে রাজ্য রাজনীতি এখন সরগরম, একুশে বিধানসভা নির্বাচনের আগে সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীর অবস্থান কি হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সব মহলে, নেট দুনিয়াও তোলপাড় এই একটি ইস্যুতে, ঠিক এইসময় দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারীর পোস্টারকে ঘিরে যে বিতর্ক জল্পনা তৈরী হয়েছে সেই প্রেক্ষিতে এই পোস্টার সাঁটানোর বিষয়টি নিয়ে দুর্গাপুর নগর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত সাঁইয়ের নিষিদ্ধ সংগঠনের কাজ বলার মন্তব্যের মধ্যে একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তাহলে কি এবার জেলা স্তরেও শুভেন্দু ইস্যুতে অলআউট খেলার রাজনৈতিক কৌশলী রণনীতি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস?রাজনৈতিক মহল অন্ততঃ এমনটাই মনে করছেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।