দুর্গাপুরের স্বরূপ শো হত্যাকাণ্ডে রহস্য উদ্ঘাটনে বুধবার পুনর্নির্মাণ করা হল পুরো ঘটনার। ঘটনাস্থল থেকে উদ্ধার মদের বোতল ও সুদয়ের ভোটার কার্ড।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের পারুলিয়ার স্বরূপ শো র হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কিছু তথ্য পেতে চাইছে পুলিশ। রহস্য উদ্ঘাটনে বুধবার অভিযুক্ত সুদয় মাহাতোকে নিয়ে লাউদোহার কাটাবেড়িয়া ও মাধাইপুর জঙ্গলের পাশের রাস্তায় নিয়ে যায়।
সেখান থেকে পুলিশ সুদয়ের পরিচয় পত্র ও মদের বোতল উদ্ধার করে।
পুনর্নির্মাণ করা হয় পুরো ঘটনার। তাহলে কি স্বরূপকে খুনের আগে সুদয় ও ভাড়াটে খুনিরা সরূপকে নিয়ে এই জঙ্গলে মদের ঠেকে বসেছিল যাতে করে উর্দ্ধে থাকে তারা?
এখন পুলিশ এই তথ্যই জানার চেষ্টা করছে। চলতি মাসের ৯তারিখ স্বরূপের মৃতদেহ পুলিশ উদ্ধার করে। এরপর তদন্তে নেমে মাত্র সপ্তাহ খানেকের মধ্যে পুলিশ স্বরূপের মা, বড় দাদা, ও সুদয় মাহাতো নামে একজনকে গ্রেপ্তার করে,
গ্রেপ্তার করা হয় সুদয়ের স্ত্রীকেও। বিজেপি স্বরূপকে তাদের দলীয় কর্মী বলে দাবী করে দুর্গাপুর থানা ঘেরাও করে, যেখানে দলের রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী সহ বেশ কয়েকজন জেলার নেতারা অংশ নিয়েছিলেন।
তৃণমূল বিজেপির চাপানো উতোরে সরগরম ছিল দুর্গাপুরের পারুলিয়া গ্রাম। বুধবার স্বরূপ হত্যার রহস্যের কিনারা করতে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা অভিযুক্ত সুদয় মাহাতোকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নিমাণ করে।
খুব তাড়াতাড়ি এই ঘটনার তদন্ত করে রহস্যের কিনারা করে ফেলা হবে বলে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা জানিয়েছেন।

Comments
Post a Comment