একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দুই কি বিজেপির মাস্টারস্ট্রোক? দুর্গাপুরে এসে সেই জল্পনাই বাড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জী।
নিউজ বেঙ্গল দুর্গাপুর =সামনের বিধানসভা নির্বাচনে বিজেপির মাস্টারস্ট্রোক কি রাজ্যের সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী? দুর্গাপুরে এসে সেই জল্পনা বাড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জী।
মঙ্গলবার দুর্গাপুরে দলীয় এক কর্মসূচীতে এসে বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী বলেন, যদু বংশের পতন শুরু হয়ে গেছে,
দেখবেন নন্দীগ্রামে শুভেন্দুর সভা হিট হবে আর তৃণমূলের সভা ফ্লপ হবে, সাথে জুড়ে দেন শুভেন্দু বাবু চাইলে দলে আসতেই পারেন মানুষের স্বার্থে আমরা এক হয়ে কাজ করবো অসুবিধা কোথায়।
রাজ্য স্তরের এক হেভিওয়েট নেতার এই মন্তব্যে এখন জোর জল্পনা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে, বিশেষত নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভার দিনই রাজু ব্যানার্জীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল,
এখন সব জল্পনা আর রাজনীতির অঙ্কের যাবতীয় কৌশলী জটিলতার উত্তর একমাত্র সময়ই দিতে পারে।

Comments
Post a Comment