আপনি বহিরাগত হয়ে কেন রাস্তা অবরোধে? দুর্গাপুরে পানীয় জলের দাবীতে স্থানীয়দের পথ অবরোধে বিজেপি নেতাকে দেখে প্রশ্ন তৃণমূল নেতার, হল ধস্তাধস্তি, পরিস্থিতির সামাল দিল পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=শনিবার সকালে দুর্গাপুরের বিধাননগরে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ানের অফিসের সামনের রাস্তায় স্থানীয়রা পথ অবরোধ করে।আর সেই অবরোধে এসে বসে পড়েন অমরাবতী এলাকার এক বিজেপি নেতা। দেবাশীষ রায় নামে ঐ বিজেপি নেতাকে দেখে নগর নিগমের ২৫নম্বর ওয়ার্ডের পুরপিতা দীপঙ্কর লাহা প্রশ্ন করেন আপনি কেন এখানে? বিধাননগর হাউসিং কলোনীর বাসিন্দা তো আপনি নন, তাহলে কিসের টানে আপনি অমরাবতী ছেড়ে এই আন্দোলনে? দেবাশীষ রায় নামে ঐ বিজেপি নেতা কিছু বলতে গেলে তাকে থামিয়ে দিয়ে নগর নিগমের পুরপিতা দীপঙ্কর লাহা বলেন, ঘোলা জলে আর রাজনীতি করতে নামবেন না, পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছাড়ুন,নচেৎ এই স্থানীয় মানুষজন আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। অভিযোগ পাল্টা অভিযোগে শুরু হয় ধস্তাধস্তি।শেষ পর্যন্ত পুলিশ এসে সামাল দেয় গোটা পরিস্থিতির।দুর্গাপুর নগর নিগমের ২৫নম্বর ওয়ার্ডের পুরপিতা দীপঙ্কর লাহার অভিযোগ,জল নিয়ে অযথা রাজনীতি করছিল বিজেপি, কারণ যে বিজেপি নেতা এই অবরোধে এসেছিল তিনি বিধাননগর হাউসিং কলোনীর বাসিন্দাই নয়, তাহলে তিনি কিভাবে চলে এলেন এই আন্দোলনে। অন্যদিকে বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক অভিজিৎ দত্ত প্রশ্ন তুললেন, রাজ্য সরকারের আর দুর্গাপুর নগর নিগমের ব্যার্থতাকে ঢাকতে এটা কৌশলগত চাল তৃণমূল নেতাদের, এবার এর বিরুদ্ধেও পাল্টা প্রতিরোধে নামবে দল। শনিবার সকালের এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। একদিকে জল সঙ্কট মোকাবিলা আর অন্যদিকে রাজনৈতিক চাপান উতোর এই দুইয়ের মাঝে এখন ছা পোষা সাধারণ মানুষ।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.