দুর্গাপুর ব্যারেজের মূল লকগেটের মেরামতির কাজ শেষ হল। শুক্রবার থেকে স্বাভাবিক হবে দুর্গাপুরের পানীয় জল পরিষেবা, জানালেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=প্রায় ১৫৬ ঘন্টার টানাটান উত্তেজনা বৃহস্পতিবার শেষ হল দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেটের মূল কাজ। এখন দামোদর নদের গর্ভ থেকে ২৫ফুট মাপের ভাসমান লকগেট লাগানোটা এখন একটা চ্যালেঞ্জের ব্যাপার সেচ দফতরের আধিকারিকদের কাছে, কারণ জল ছাড়ার চার ঘন্টার মধ্যেই এই ভাসমান গেট লাগিয়ে ফেলতে হবে। এই কাজে খুব একটা অসুবিধা হবে না বলে প্রযুক্তিবিদরা জানিয়েছেন। মাইথন থেকে জল ছাড়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। দামোদর নদে জল এলেই সেই জল শোধন করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলে দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি জানিয়েছেন, একই সাথে নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শহরে পানীয় জল পরিষেবা যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে ততক্ষন তারা পরিস্থিতি মোকাবিলায় যা যা করা সম্ভব সেটাই করবেন, কেন্দ্র ও রাজ্যের সহযোগিতা না পেলে কাজটা করা যেত না বলে চন্দ্রশেখর বাবু জানান। তবে শুক্রবার থেকে শহরে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হয়ে গেলে ছবিটা এক্কেবারে বদলে যাবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেচ ও জেলা প্রশাসনের কর্তা ব্যাক্তিরা।গত ৩১শে অক্টোবর ভোরে জলের তোড়ে ভেঙে গিয়েছিল ৩১নম্বর লকগেট, অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই চলছিল লকগেট মেরামতির কাজ, কারণ জলের স্তর না নামা পর্যন্ত গেট মেরামতির কাজে হাত দিতে পারছিল না প্রযুক্তিবিদরা, শেষ পর্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে জল মেরে বুধবার পৌনে একটা থেকে শুরু হয় লকগেট মেরামতির কাজ। এখন অপেক্ষা সেই সময়ের যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তবে যতক্ষণ কিছু না হচ্ছে ততক্ষন কোনো কিছুতেই আর ভরসা রাখতে পারছেন না শহরবাসী।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।