দুর্গাপুর জুড়ে রাজ্যের সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার আর জল্পনা বাড়িয়ে যে পোস্টারে ঠাঁই হল দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ছবি। দাদা হল আবেগের নাম বার্তা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের।

 সেনগুপ্ত দুর্গাপুর=শহর দুর্গাপুরে কি শুভেন্দু ঝড় হাজির? রবিবার সকালে শহর জুড়ে রাজ্যের সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টারে জোর রাজনৈতিক জল্পনা শুরু রাজনৈতিক মহলে। যে জল্পনায় বাড়তি অক্সিজেন দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কারণ রাজ্যের সেচ মন্ত্রীর পোস্টারে জায়গা হল চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের, আর জল্পনার শুরুটা এখান থেকেই, তাহলে কি দাদার অনুগামীরা শক্তিশালী হতে চলেছে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্ননগরীতে।উত্তরে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বললেন, দাদা হল আবেগ আর ভালোবাসা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কেউ যদি লড়াকু নেতা হন তার নাম শুভেন্দু অধিকারী, তাই কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়েছে আমি জানিনা, কিন্তু কারোর আবেগকে নিয়ে কিছু বলবো না কৌশলী এই বার্তা দিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ দুর্গাপুরের তৃণমূল নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে বাস স্ট্যান্ড থেকে শুরু করে দুর্গাপুর নগর নিগমের সামনে রাজ্যের সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানো হয়েছে, আর যে পোস্টারে ঠাঁই পেয়েছে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাহলে রাজ্য রাজনীতির রণকৌশলে নুতন সমীকরণ তৈরী হচ্ছে? নগর নিগমের কর্মী নিয়োগ নিয়ে মেয়র দিলীপ অগস্তির বিরুদ্ধে কখনো সরব হয়েছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আবার দলের গাইড লাইনের বিপরীত পথে হেঁটে গত দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের প্রদ্ধতিগত ত্রুটি নিয়ে জেলা নেতৃত্বকে তুলোধোনা করেছেন, আর রবিবার নুতন সংযোজন শুভেন্দু অধিকারীর পোস্টারে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের জায়গা পাওয়াটা। এ কিসের বার্তা? কারণ দুর্গাপুরে এসে সাংবাদিক সম্মেলন করে বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া বলেছিলেন, যদি টিম শুভেন্দু ড্রাইভ দেন তাহলে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যাও তার পাশে বসে সাংবাদিক সম্মেলন করতেই পারেন। সব মিলিয়ে রাজনীতির দোলাচলে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।তবে জল্পনার কেন্দ্রবিন্দুতে টিম শুভেন্দু অধিকারী এমনটাই বলছেন রাজনৈতিক মহল,সন্মান না পেলে দরজা খোলা আছে বললেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই। তবে রাজনীতির সাত সতেরোর কৌশলী হাজারো প্রশ্নের উত্তর দেবে একমাত্র সময়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।