গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদে অভিযুক্তর বাড়ির সামনে বসে পড়লো গোষ্ঠীর সদস্যারা। পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ।ঘটনাস্থলে পুলিশ। ভিত্তিহীন অভিযোগ বললেন পুরোমাতা,চাঞ্চল্য দুর্গাপুরে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=স্বয়ংভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগে, এক বিজেপির স্থানীয় নেত্রীর বাড়ির সামনে বসে পড়লো গোষ্ঠীর সদস্যারা।
বুধবার সকালে দুর্গাপুর ট্রাঙ্ক রোডের ২৮নম্বর স্ট্রিটের এই ঘটনায় উত্তেজিত গোষ্ঠীর সদস্যদের ক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছতে হল পুলিশকে। শুধু বিজেপি করার দায়ে এই ষড়যন্ত্র পাল্টা অভিযোগ সুপ্রিয়া দাস মেহেরা নামে স্থানীয় ঐ বিজেপি নেত্রীর।
গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই টাকা ফেরতের কথা বলা হয়েছিল অভিযুক্ত সুপ্রিয়া দাস মেহেরাকে, কিন্তু কোনো গা করছিল না তিনি, বাধ্য হয়ে বুধবার সকালে তারা তার ঘরের সামনে বসে পড়েন, কিন্তু টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কোনোরকম ভ্রুক্ষেপই করছেন না তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এ জোন ফাঁড়ির পুলিশ,শান্ত করেন গোষ্ঠীর সদস্যদের। তবে পুলিশের মধ্যস্থতাতেও টাকা ফেরত না পেলে ফের তারা অভিযুক্তর বাড়ির সামনে এসে বসে পড়বেন বলে জানিয়ে দিয়েছেন গোষ্ঠীর সদস্যারা।
তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর থেকেই এই ধরণের নোংরা ষড়যন্ত্র তার সাথে করা হচ্ছে বলে সুপ্রিয়া দাস মেহেরা নামে অভিযুক্ত স্থানীয় বিজেপি নেত্রী জানিয়েছেন, তবে এর বেশী তিনি কিছু বলতে অস্বীকার করেছেন,
তবে বুধবার সকাল থেকে গোষ্ঠীর সদস্যারা তার ঘর ঘেরাও করে রেখেছিল বলে সুপ্রিয়া দাস মেহেরা জানিয়েছেন।
গোটা ঘটনায় বুধবার সাতসকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রাঙ্ক রোড এলাকায়।দুর্গাপুর নগর নিগমের পুরোমাতা রিনা চৌধুরী জানিয়েছেন এই ঘটনার মধ্যে কোনোরকম রাজনীতির যোগ নেই।

Comments
Post a Comment