বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে দুর্গাপুরে পথ অবরোধ বামেদের,
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তগুলি প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার দেশ জুড়ে ধর্মঘট চলছে বাম ও কংগ্রেসের।বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে জায়গায় জায়গায় ধর্মঘটের সমর্থনে মিছিল করে সিপিআইএম কর্মী সমর্থকরা।
গ্যামন ব্রীজ ও দুর্গাপুর পরিবহন দফতরের ডিপোর সামনের রাস্তায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল সিপিআইএম কর্মী সমর্থকরা। দুর্গাপুর স্টেশন যাওয়া আসা করার রাস্তার ওপর বসে পড়েন ধর্মঘট সমর্থনকারীরা।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় কোকওভেন থানার পুলিশ, উঠিয়ে দেয় অবরোধ। এরপর সিপিআইএম কর্মীরা দুর্গাপুর ঠেকে ডিপিএল সাত নম্বর ইউনিট পর্যন্ত ধর্মঘটের সমর্থনে মিছিল করে।
বৃহস্পতিবার ধর্মঘটকে ঘিরে যাতে কোনোরকম অশান্তি না হয় তার জন্য প্রচুর পুলিশ মোতায়ন রয়েছে কোকওভেন থানা এলাকায় রয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ অধিকারীকরা ।
Comments
Post a Comment