ছেলের মৃত্যু নিয়ে আর রাজনীতি ভালো লাগছেনা রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জীকে স্পষ্ট বার্তা দুর্গাপুরের স্বরূপ শো র মা ও তার পরিবারের
নিউজ বেঙ্গল দুর্গাপুর=ছেলেকে ফিরিয়ে দিতে পারবেন আর? রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জীকে প্রশ্ন করলেন দুর্গাপুরের স্বরূপ শোয়ের মা সুলোচনা শো।
সোমবার সকালে বছর ২৯এর স্বরূপের দেহ পুলিশ লাউদোহার প্রতাপপুর পঞ্চায়েত অফিসের পেছন থেকে পুলিশ উদ্ধার করে। বিজেপি নেতৃত্ব দাবী করে বসে স্বরূপ তাদের দলের কর্মী ছিলেন তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডাবাহিনী তাকে বিজেপি করার অপরাধে খুন করেছে।
সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বরূপের মৃতদেহ নিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।
মঙ্গলবার দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা, অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে বিক্ষোভে সামিল হয় আন্দোলনকারীরা।
এরপর রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জী স্বরূপের পরিবারকে সমবেদনা জানাতে পারুলিয়াতে তার বাড়ীতে যান, সমবেদনা জানান স্বরূপের মা আর দাদাকে আর তখনই এক মায়ের অপ্রিয় এক প্রশ্নের মুখে পড়তে হয় বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জীকে,
আর এখানেই হয়তো যবনিকা পড়লো সোমবার সকাল থেকে শুরু হওয়া মৃত্যু রাজনীতির যাবতীয় কৌশলগত রাজনীতি। স্বরূপের মা সুলোচনা শো মঙ্গলবার জানিয়ে দেন ছেলে মানসিক ভারসাম্যহীন ছিল, কখন কোন দলের পতাকা ধরে বেড়িয়ে পড়তো কেউ জানতো না,
কিন্তু এই মৃত্যুর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, তবে পুলিশ মৃত্যুর কারণ সামনে আনুক সেটা সোমবার রাতে থানায় গিয়ে পুলিশকে তার বড় ছেলে বলেও এসেছে। স্বরূপের দাদা অরূপ শো একই কথা বলে বলেন রাজনীতির আবহে আমরা অতিষ্ঠ হয়ে উঠছি,
একটা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছি তার মধ্যে নুতন যন্ত্রনা রাজনীতির, অথচ ভাইয়ের মৃত্যুর সাথে রাজনীতির কোনো যোগ নেই।স্বরূপের বাড়ি থেকে বেড়িয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জী অভিযোগ করেন,
স্বরূপের পরিবারকে ভয় দেখিয়ে রেখেছে তৃণমূল নেতারা আর তার জন্যই ওরা চাইলেও ভয়ে মুখ খুলতে পারছেনা। আর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন ইস্যু না পেয়ে বাজার গরম করতে চাইছে বিজেপি আর তাই কোনো কিছু না জেনে বুঝে ভুলভাল কথা বলছে তারা,
আমরাও চাই স্বরূপের মৃত্যু রহস্য যদি কিছু থেকে থাকে তাহলে পুলিশ সেটা সামনে আনুক। সব মিলিয়ে রাজনীতির দোলাচলে এখন স্বরূপের মৃত্যু, আর এক সন্তান হারা মায়ের দাবী সুবিচার পাক তারা সামনে আসুক ছেলের মৃত্যুর কারণ।

Comments
Post a Comment