দুর্গাপুরে দামোদরের জলে তলিয়ে গেল এক কিশোর।উদ্ধারকাজ শুরু করল স্থানীয়রা।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=রাজেশ সেনগুপ্ত দুর্গাপুর পশ্চিম বর্ধমান=দুর্গাপুরের রাতুড়িয়া অঙ্গদপুর শিল্পতালুক সংলগ্ন হুচুকডাঙার কাছে দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। মৃত কিশোরের নাম সুমিত কুমার।
বছর ১৫র সুমিত সোমবার দুপুরে বন্ধুদের স্নানে নেমেছিল, এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। সুমিতের বাড়ি দুর্গাপুর নগর নিগমের ৩৮নম্বর ওয়ার্ডে পলাশতলা কলোনিতে।স্থানীয়রা জলে নেমে কিশোরের দেহ উদ্ধারের চেষ্টা করছে, নৌকা করে চলছে খোঁজ।
ঘটনাস্থলে পৌঁছেছে কোকওভেন থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য, দুর্গাপুর ব্যারেজে লকগেট ভেঙে যাওয়ার জন্য জল কম আছে কিন্তু হয়তো কোথাও চোরা বালি ছিল হতে পারে সেইখানে চলে যাওয়াতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

Comments
Post a Comment