দুর্গাপুরে বেসরকারী কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু, শ্রমিক নিরাপত্তায় বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ উদাসীন অভিযোগ আই. এন. টি.টি. ইউ. সি জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়ালের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=রবিবার ভোরে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার একটি বেসরকারী কারখানার ভেতর দুর্ঘটনায় এক ঠিকা শ্রমিকের মৃত্যু হল। মৃতের নাম দেবীপ্রসন্ন নন্দী বলে জানা গেছে। শনিবার নাইট শিফটে কাজে ঢুকেছিলেন বছর ৪৫এর এই ঠিকা শ্রমিক। সহকর্মীদের বক্তব্য যখন রড কাটিং বিভাগে কাজ চলছিল ঠিক তখন আচমকা একটি রডের ফালি ছিটকে এসে দেবীপ্রসন্ন বাবুর বুকে ঢুকে যায়, হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় ঐ শ্রমিকের। খবর পেয়ে দুর্গাপুর ই. এস. আই হাসপাতালে আসেন পশ্চিম বর্ধমান জেলা আই. এন. টি. টি. ইউ. সির সভাপতি বিশ্বনাথ পারিয়াল।তৃণমূল কংগ্রেসের এই শ্রমিক সংগঠনের নেতার অভিযোগ, কিছু বেসরকারী কারখানা শ্রমিক নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে শ্রমিক স্বার্থে সংগঠন লাগাতার আন্দোলনে নামবে। মৃত ঠিকা শ্রমিকের বাড়ি দুর্গাপুরের অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকের হেডকোয়ার্টারের কাছে বলে জানা গেছে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।