ডাবল ইঞ্জিনের একটা সরকার দরকার, নচেৎ ক্ষতি বঙ্গবাসীর। দুর্গাপুরে দাবী বিজেপির রাঢ় বঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ সোনকারের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রে বিজেপি রয়েছে আর রাজ্যেও যদি বিজেপি সরকার তৈরী হয় তাহলে বিকাশ হবে এই বাংলার। বুধবার দুর্গাপুরে এসে এমনই দাবী করলেন বিজেপির রাঢ় বঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ সোনকার। তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে বিজেপির কেন্দ্রীয় এই পর্যবেক্ষক দাবী করেন, বিহারের নির্বাচনের ফল দেখে দিদি মানসিকভাবে হতাশ হয়ে পড়েছে আর যার জন্য এখন ভুল কথাবার্তা বলছেন, যতক্ষণ এই সরকার না যায় ততক্ষন বাংলায় উন্নয়ন হবে না , বিনিয়োগ হবে না, বেকার বাড়বে বলে দাবী বিজেপির কেন্দ্রীয় এই পর্যবেক্ষকের। বুধবার দুর্গাপুরের সিটিসেন্টারে বেসরকারী এক অতিথিশালায় বিজেপি রাঢ় বঙ্গের সাত সাংগঠনিক জেলা সভাপতি, সহ অন্যান্য পদাধিকারীদের সাথে ওয়ান টু ওয়ান আলোচনায় বসেন রাঢ় বঙ্গের সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ সোনকার, একই সাথে আলাদা আলাদা করে দলের পদাধিকারীদের  সাথে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় বিশেষ পর্যবেক্ষক দলের সদস্যরা, শোনেন তাদের সুবিধা অসুবিধার কথা,সাংগঠনিক দুর্বলতা বা কোথায় দল ভালো জায়গায় আছে,আর দুর্বলতা কাটিয়ে ওঠার রাস্তা কি। বাংলায় একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনে ঝাঁপাতে চাইছে পদ্মফুল শিবির, সেই ক্ষেত্রে রাঢ় বঙ্গের প্রতিটি বিধানসভা ক্ষেত্র ধরে ধরে এক্কেবারে বুথ লেবেল থেকে ওপর স্তর পর্যন্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়ের ওপর চুলচেরা বিশ্লেষণ করছে দলের উচ্চ নেতৃত্ব। বিহারের নির্বাচনে বিজেপির ভালো ফল হওয়ার পর এবার বাংলায় এই ভালো ফলের ফসল তুলে নিতে একুশের ভোটে  দাঁতে দাঁত চেপে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে গেরুয়া শিবির। বুধ ও বৃহস্পতিবার দুর্গাপুরে এই দুই দিনের বিশেষ  সাংগঠনিক বৈঠকে এখন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাশাপাশি বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব প্রার্থী নির্বাচন থেকে ভোটের যাবতীয় প্রক্রিয়া কোনো অংশেই কোনোরকম খামতি রাখতে চাইছেন না। তবে জনতা জনার্ধনের মনের কথার একমাত্র উত্তর দিতে পারে সময়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।