তৃণমূল নেতাদের জন্য করোনার টিকা তৈরী হচ্ছে, টিকাদান কর্মসূচী খুব তাড়াতাড়ি শুরু হবে মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বোসের, বাজার গরম করছে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=একুশের বিধানসভা নির্বাচনের আগে এবার মারণ ভাইরাস করোনাও চলে এল রাজনীতির আঙিনায়।অনুব্রত দিয়ে শুরু এরপর যে যে তৃণমূল নেতার এই ধরণের ভাইরাস রয়েছে তাদেরও টিকাদান কর্মসূচী নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। দুর্গাপুরে এসে বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর এই মন্তব্যে রাজনীতির রণাঙ্গণে এবার হাজির মারণ ভাইরাস করোনা। রবিবার দুর্গাপুরের মায়া বাজারে চায়ে পে চর্চার এক অনুষ্ঠানে এসে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বললেন, ই. ডি, সি. বি. আই তৃণমূল নেতাদের এই টিকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কারণ দুর্নীতির দমন একমাত্র এই টিকাদান করেই সম্ভব। বহিরাগতদের দিয়ে বিজেপি একুশের নির্বাচনে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে, তৃণমূল নেতৃত্বের এই অভিযোগের উত্তরে এইদিন চায়ে পে চর্চাতে বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বোস পাল্টা প্রশ্ন করেন, পিকে কোন রাজ্যের বাসিন্দা। একুশের ভোটের আগে রাজনীতির ময়দান এখন সরগরম অভিযোগ আর পাল্টা অভিযোগের চাপান উতোরে, আর রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বোসের এই বক্তব্যের উত্তরও দিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। বিশ্বনাথ পাল্টা অভিযোগ, বিজেপির জনসমর্থন নেই এই বাংলায় আর যার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা আর রাজ্য সরকারকে অপদস্থ করার চক্রান্ত করছে আর যার প্রমান সায়ন্তন বোসের এই মন্তব্য, আর যারা পিকেকে রাজনৈতিক দলের নেতা বলছেন তারা কিছুই না জেনে কথা বলছে কারণ পিকে রাজনৈতিক দলের কোনো নেতা নয়, আর বিজেপির বহিরাগতরা ওদের দলেরই কেন্দ্রীয় নেতা তাই ওদের নিয়ে যত কম বলা যায় ততো ভালো। বিধানসভা নির্বাচন যত সামনে আসছে বাড়ছে রাজনীতির পারদ, আর এই আঁচ থেকে যে এবার করোনার মতো ভয়ঙ্কর ভাইরাস বাদ যাচ্ছেনা সেটা বেশ বোঝা যাচ্ছে, তবে চেনা গতের ছন্দেই থাকছে সিবিআই, ই. ডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।