স্থায়ীকরণের প্রতিশ্রুতি থাকলেও সেই প্রতিশ্রুতি রাখা হচ্ছেনা, প্রতিবাদে ডিপিএলের কিছু অস্থায়ী কর্মী ও ইঞ্জিনিয়ার বিক্ষোভে সামিল হল।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=প্রতিশ্রুতি ছিল এই ডিমড কর্মীদের স্থায়ীকরন করা হবে, অভিযোগ, স্থায়ীকরন তো দূর অস্ত উল্টে তাদের বদলি করার সার্কুলার জারি করছে কর্তৃপক্ষ এর বিরুদ্ধে মঙ্গলবার কোকওভেন থানার পেছনে ডিপিএল বিদ্যুৎ ডিভিশনের অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচীতে সামিল হলেন। মঙ্গলবারের এই প্রতিবাদ কর্মসূচীতে ৪৪০জনের মতো আন্দোলনকারী অংশ নিয়েছিলেন। আন্দোলন মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যদি একজনকেও বদলি করার সিদ্ধান্ত লাগু করার চেষ্টা করে কর্তৃপক্ষ তাহলে এর পরিনাম ভয়ঙ্কর হবে। দাবীসম্বলিত স্বারকলিপি এইদিন তুলে দেওয়া হয় উর্ধতন কর্তৃপক্ষের হাতে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।