আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তাদের সাথে অসহোযোগীতা করছে। প্রতিবাদে প্রোমোটাররা একজোট হয়ে দুর্গাপুর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের হাতে স্বারকলিপি তুলে দিল।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=নানা ক্ষেত্রে জটিলতা তৈরী করছে এ. ডি. ডি. এর এক শ্রেণীর কর্মীরা এতে করে তাদের ব্যাবসার ক্ষতি হচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের হাতে দাবী সম্বলিত স্বারকলিপি তুলে দিল দুর্গাপুরের প্রোমোটাররা। অভিযোগ,এ. ডি. ডি. এর এক শ্রেণীর কর্মীরা তাদেরকে অযথা হয়রানি করছে, আর যার জেরে অসুবিধার মুখে পড়তে হচ্ছে, বিষয়টি বারবার আধিকারিকদের জানানো হয়েছে কিন্তু কোনোরকম কর্ণপাত করছেনা তারা আর তাই বাধ্য হয়ে তারা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে তারা এসেছেন. এরপরও যদি তারা কোনোরকম সহযোগিতা না পান তাহলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে তারা নামবেন। দাবী সম্বলিত স্বারকলিপি এইদিন তুলে দেওয়া হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এ. ই. ও অভিজিৎ সামন্তর হাতে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।