রাঢ় বঙ্গের ৫০টি আসনের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে রাঢ় বঙ্গই বিজেপিকে ক্ষমতা দখলের পথে অনেকটা এগিয়ে দেবে দাবী বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী।
নিউজ বেঙ্গল দুর্গাপুর =একুশের বিধানসভা নির্বাচনে সাতটি সাংগঠনিক জেলাকে নিয়ে তৈরী রাঢ় বঙ্গ বিজেপিকে ক্ষমতায় আসার জন্য পথ দেখাবে। বুধবার দুর্গাপুরে গুরুত্বপূর্ণ এক সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে এই দাবী করলেন বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী।
দিদি নয় ভোটটা এবার দাদা করাবে তাই মানুষ ভোট দেবে আর তাতেই মিলবে ৫০টির মতো আসন দাবী রাজ্য বিজেপির নেতা রাজু ব্যানার্জীর। এই রাঢ় বঙ্গে ৫৭টি বিধানসভা আছে,আর রাঢ় বঙ্গের এই সাতটি সাংগঠনিক জেলা থেকে গত লোকসভা নির্বাচনে পাঁচ জন সাংসদ পেয়েছে বিজেপি,
বিজেপি নেতা রাজু ব্যানার্জীর দাবী লোকসভার নিরিখে ৩৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, তাই ৫০টি আসনে এবার জয় নিশ্চিত বলে দাবী বিজেপি নেতৃত্বের।বুধবার সিটিসেন্টারে এক বেসরকারী অতিথিশালায় বিজেপির রাঢ় বঙ্গের সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ সনকার দলের সাতটি সাংগঠনিক জেলার সভাপতি ও
পদাধিকারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন, যেখানে দলের কেন্দ্রীয় দল ওয়ান টু ওয়ান বৈঠক করেন বিজেপির জেলা নেতৃত্ব ও পদাধিকারীদের সাথে জানতে চান কোথায় সমস্যা হচ্ছে, আর কোথায় বা প্লাস পয়েন্টে রয়েছে দল।এখন একুশে বাংলা জয়ের লক্ষ্যে বিজেপির রাঢ় বঙ্গের টার্গেট আসন কতটা বাস্তব রূপ পায় সেটাই এখন দেখার বিষয়।
আর যার উত্তর সময় ছাড়া আর কেউ দিতে পারবে না।

Comments
Post a Comment