কারখানার শ্রমিকদের নিরাপত্তা, ও মৃত শ্রমিকের ক্ষতিপূরণের দাবীতে ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সি.আই.টি.ইউ কর্মী সমর্থকদের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার সকালে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত কনস্ট্রাকশন গেটের ভেতর প্রবল বিস্ফোরণে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। অবিলম্বে মৃতের পরিবারের একজনকে চাকরি আর ক্ষতিপূরণের দাবীতে ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালো সিআইটিইউ কর্মী সমর্থকরা। বুধবারের এই বিক্ষোভ কর্মসূচী থেকে এই ঘটনার ফরেনসিক তদন্ত ও মৃত শ্রমিকের ক্ষতিপূরণ পাশাপাশি আহত আরো এক নিরাপত্তা কর্মীর চিকিৎসার খরচ বহনের দাবী জানানো হয় সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে। দলের নেতা পঙ্কজ রায় সরকার দাবী জানান, অবিলম্বে তাদের আনা বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করুক ডিপিএল কর্তৃপক্ষ না হলে সর্বাত্মক আন্দোলনের পথে নামবেন তারা। বুধবার ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী থেকে এত বড় একটা সংস্থার নিরাপত্তার বিষয়টিও এবার গুরুত্ব দিয়ে দেখার দাবী জানানো হয় সিপিআইএমের পক্ষ থেকে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।